কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভোলার লালমোহন উপজেলায় ছিডু সর্দার (৭০) নামে এক বৃদ্ধকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কালমা ইউনিয়নের কালমা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢোকে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাতেই বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান।