কুপিয়ে ২০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজ মিয়া (৪০) নামের এ ব্যক্তিকে কুপিয়ে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকালে ঢাকা জিপিওর কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সিরাজ মিয়া গতকাল সকাল ছয়টার দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের বাসা থেকে বেরিয়ে গুলিস্তানের উদ্দেশে রিকশায় রওনা দেন। জিপিওর কাছে তিন মোটরসাইকেল আরোহী তাঁর রিকশার গতি রোধ করে। তারা ডান হাতে কোপ মেরে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হাসপাতালে সিরাজ মিয়া সাংবাদিকদের জানান, ঈদ উদ্যাপন করতে তিনি গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাওয়ার জন্য বাসা থেকে বের হন।