কুমার দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর কমলাপুর মহল্লায় কুমার নদের জায়গা দখল করে সাইদুর রহমান নামের এক ব্যক্তি সীমানাপ্রাচীর নির্মাণ করছেন। তিনি জায়গাটিকে তাঁর পৈতৃক বলে দাবি করেছেন।পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস খান বলেন, ‘বিষয়টি আমার নজরেই আসেনি। আমি সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবুল মতিন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নানকে নির্দেশ দেওয়া হয়েছে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পাড় থেকে নদীর ভেতরের দিকে প্রায় ২০ ফুট জায়গা দখল করে ১০০ ফুট দীর্ঘ ও ৫০ ফুট প্রস্থের এই সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।এলাকাবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস ধরে এ নির্মাণকাজ চলছে। সাইদুর রহমান ঢাকায় ব্যবসা করেন। জমিটি দেখাশোনা করছেন তাঁর ভগ্নিপতি হেলালউদ্দিন আহমেদ। তবে সাইদুর রহমান বলেন, ‘যে জমিতে দেয়াল করেছি, সেটি আমার পৈতৃক জায়গা। ১৯৮৭-৮৮ সালের দিকে ওই জায়গাটি ভেঙে যায়। আমাদের অনেক জায়গা নদীর মধ্যে চলে গেছে। ওখানে একটি বাগান করব বলে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাড়িঘর করার কোনো ইচ্ছা নেই।’