কুমার নদ থেকে বালু উত্তোলন চলছেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা অবৈধভাবে কুমার নদ থেকে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।শামীম মোল্লা এক মাসের বেশি সময় ধরে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে কুমার নদ থেকে বালু তুলে এ খাল ভরাট করছেন। বর্তমানে বোয়ালমারী-চিতারবাজার সড়কের পাশে বাজিতপুর এলাকায় শামীম মোল্লার মালিকানাধীন ৫২ শতাংশ জমির ভরাটকাজ চলছে।গত ২৪ জানুয়ারি প্রথম আলোয় ‘অবৈধভাবে নদের বালু তুলে খাল ভরাট!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। শামীম মোল্লা বলেন, ‘স্থানীয় প্রশাসনকে জানিয়েই আমি বালু তোলার কাজ করছি।’