কুমার নদে মাটি কাটা বন্ধ জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার বাহিরদিয়া এলাকায় বুধবার কুমার নদ থেকে মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম কামরুজ্জামান আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ‘আমি মাটি কাটা বন্ধ করে দিয়েছি এবং এর সঙ্গে জড়িত শ্যালো যন্ত্রের মালিক মো. রানাকে ১০ হাজার টাকা জরিমানা করি।’ স্থানীয় সূত্রে জানা গেছে, অম্বিকাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. খোরশেদ মোল্লার তত্ত্বাবধানে কুমার নদ থেকে মাটি কাটা হচ্ছিল। এ নিয়ে প্রথম আলোতে ২৯ মার্চ ‘কুমার নদের মাটি বিক্রি করছে আ.লীগ নেতা’ শীর্ষক শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। পরে ইউএনও মাটি কাটার সঙ্গে জড়িত শ্যালো যন্ত্রের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেন।