কুমার নদে শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটি শিশু সেতুর ওপর থেকে ঝাঁপিয়ে পড়েছিল কুমার নদে। সাঁতার কেটে তিনটি শিশু পাড়ে উঠতে পারলেও একটি শিশু আর ভেসে ওঠেনি।
গতকাল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গেরদা ইউপির চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বলেন, কুমার নদে নিখোঁজ হওয়া শিশুটির নাম রিফাত খাঁ (১২)। সে কাফুরা গ্রামের বাসিন্দা চা-বিক্রেতা জামাল খাঁর ছেলে। রিফাত মুন্সিবাজার উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।