কুমারখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় গত সোমবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে পৌর মেয়র, সাংবাদিকসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। হরতাল-সমর্থকেরা সাংবাদিকদের মোটরসাইকেল, ক্যামেরাসহ বাসস্ট্যান্ডে থেমে থাকা প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির কয়েক শ নেতা-কর্মী কাজীর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে পিকেটিং করছিলেন। এ সময় আওয়ামী লীগের একটি হরতালবিরোধী মিছিল ওই কার্যালয়ের সামনে দিয়ে গিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি ভাঙচুর করেন।