কুমারখালীতে এক মেয়র প্রার্থীর তিন কর্মীকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে এক স্বতন্ত্র মেয়র প্রার্থীর তিন কর্মীকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুমারখালী পৌর এলাকার হেলাল উদ্দিন (৪৮), তেবাড়ীয়া এলাকার উজ্জ্বল শেখ (৩০) ও একই গ্রামের টোকন শেখ (৩৪)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, আজ ভোরের দিকে ওই তিন ব্যক্তি এলাকাতে ভোটারদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করছিলেন—এমন অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন।