কুমারখালীতে কাল জামায়াতের আধা বেলা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কাল বৃহস্পতিবার আধা বেলা হরতাল ডেকেছে পৌর জামায়াতে ইসলামী। কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা সামসুদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
কুমারখালী পৌর জামায়াতের আমির আবজাল হোসাইন হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রথম আলো ডটকমকে বলেন, কুমারখালী উপজেলা জামায়াতের আমির ও বাগুলাট ইউনিয়নের চেয়ারম্যান সামসুদ্দিনকে গত রোববার বিকেলে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে থেকে পুলিশ ‘অহেতুক’ গ্রেপ্তার করে। এর প্রতিবাদে দলের পক্ষ থেকে কুমারখালীতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আধা বেলা হরতাল ডাকা হয়েছে।