কুমারখালীতে জামায়াতের ঢিলেঢালা হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ছবি: তৌহিদি হাসান, কুষ্টিয়া।
হরতালের কারণে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ছবি: তৌহিদি হাসান, কুষ্টিয়া।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির শামসুদ্দিনের মুক্তির দাবিতে পৌর জামায়াতের ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গতকাল বুধবার রাতে দুটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকে জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী কিংবা সমর্থককে পিকেটিং করতে দেখা যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দোকানপাট বন্ধ রয়েছে।
এর আগে হরতালের সমর্থনে গতকাল রাত ১০টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার নন্দলালপুর এলাকায় শৈলকুপা থেকে ঢাকাগামী লালন শাহ ও রাজধানী পরিবহনের দুটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভদ্র প্রথম আলো ডটকমকে বলেন, নাশকতা এড়াতে কুমারখালীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।