কুমারখালীতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নাউতি গ্রামে জিয়া (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে নিহত জিয়ার ভাই একটি হত্যা মামলা করেছেন।কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে নাউতি গ্রামের জিয়া স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁকে ধরে হাবিবের পরিত্যক্ত বাড়ির ভেতরে নিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাঁর চিৎ কার শুনে লোকজন গিয়ে উদ্ধার করে তাঁকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তিনি মারা যান।