কুমারখালীতে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে জহুরুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কুশলীবাসা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জহুরুল কুশলীবাসা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে কুশলীবাসা বাজারে ওয়াহেদ খাঁ-সমর্থিত এক যুবককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি ফলা (দেশীয় অস্ত্র) জহুরুলের শরীরে বিদ্ধ হয়। এতে সে মারা যায়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আরও আটজন আহত হয়। এ সময় চার-পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে কুমারখালী ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।