কুমারখালীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনের মাঠে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সভা ডাকায় আজ সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বেলা ১১টা থেকে এ সভা হওয়ার কথা রয়েছে।

কুমারখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের কাছে অনুমতি না নিয়ে চরসাদিপুর ইউপি কার্যালয়ের সামনের মাঠে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সভা ডাকে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ উজ জামান প্রথম আলো ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় চরসাদিপুর ইউনিয়নে আজ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভদ্র বলেন, ওই ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।