প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাথরঘাটা এলাকার শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর মূল আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা একটার মধ্যে এই পূজা অনুষ্ঠিত হয়। এবার কুমারী মাতা হিসেবে উপস্থাপন করা হয় দীপা চৌধুরী নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে। ‘অপরাজিতা’ নামে তার পূজা করা হয়। কুমারী পূজা দেখতে মন্দিরে দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল। এই মন্দিরে এবার দশমবারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজ। চট্টগ্রাম নগরে ২৭৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।