প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে গতকাল রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হয়। ১১ বছর বয়সী রূদ্রাণী রূপে যে কুমারীকে দুর্গা মা হিসেবে পূজিত হয়, তার নাম তনুশী ব্যানার্জি। সে চতুর্থ শ্রেণির ছাত্রী। কুমারী পূজার পুরোহিত ছিলেন সুনীল অধিকারী। বহু নারী ও পুরুষ ভক্ত পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সকালে নয়টি উপজেলার সাত শতাধিক মণ্ডপে মহাঅষ্টমী অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা উপোস থেকে বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেন। ফরিদপুর অফিস