কুমারীপূজার মধ্য দিয়ে সাড়ম্বরে মহাষ্টমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট শিশুকে কুমারী সাজানো হয়েছে। ছবি: হাসান রাজা
ছোট্ট শিশুকে কুমারী সাজানো হয়েছে। ছবি: হাসান রাজা

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার আজ মহাষ্টমী। বৃষ্টি হলেও আজ রাজধানীতে উত্সবের কোনো ভাটা পড়েনি। মহাসমারোহে চলছে মহাষ্টমী।
রাজধানীতে রামকৃষ্ণ মিশনসহ পুরান ঢাকার লক্ষ্মীবাজার, তাঁতীবাজার, স্বামীবাগ, লালবাগের ঢাকেশ্বরী, সিদ্ধেশ্বরী, রমনা, জগন্নাথ হল এলাকায় সকাল থেকেই পরিবেশ জমজমাট। সকালে মণ্ডপগুলোতে হয়েছে কুমারীপূজা। দেবীর ভক্তরা সপরিবারে বা সবান্ধবে দল বেঁধে মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন প্রতিমা দর্শনে। রাজধানীতে এবার ২১৪টি মণ্ডপে আর সারা দেশে সাড়ে ২৮ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, অন্য ধর্মাবলম্বীরাও মণ্ডপগুলো ঘুরে দেখছে। একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন পূজার আনন্দ।

রাজধানীর রামকৃষ্ণ মিশনে চলছে কুমারীপূজা। ছবি: হাসান রাজা
রাজধানীর রামকৃষ্ণ মিশনে চলছে কুমারীপূজা। ছবি: হাসান রাজা