কুমির অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন জংড়া খালে দুটি কুমির অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের করমজল কুমির প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রে বড় হওয়া ছয় বছর বয়সী এই কুমির দুটি গতকাল শনিবার বেলা একটায় অবমুক্ত করেন পরিকল্পনা কমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত। কুমির দুটি অবমুক্ত করার সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।