কুমিরায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ 'স্মৃতি ৭১' উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় সম্মুখসমরের স্মৃতি স্মরণে ‘স্মৃতি ৭১’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
স্মৃতিস্তম্ভের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, যারা অগ্নিসংযোগ করেছে, পুড়িয়ে মানুষ হত্যা করেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহর সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দীন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া।