কুমিল্লা, চৌদ্দগ্রামে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক মন্ত্রী হওয়ায় তাঁর নিজ জেলা কুমিল্লা ও নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে আনন্দ উৎসব হয়েছে। গত বুধবার রাত থেকেই দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা আতশবাজি ফুটিয়ে আনন্দ করেন। একই সঙ্গে মিষ্টি বিতরণ করা হয়। দলীয় নেতা-কর্মীরা বলেন, সত্যিকারের একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেছেন। মুজিবুল হকের মন্ত্রিত্ব পাওয়ার মধ্য দিয়ে বর্তমান সরকারের আমলে কুমিল্লাবাসী এ জেলা থেকে প্রথমবারের মতো একজন মন্ত্রী পেলেন। মুজিবুল হককে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি আশিক অমিতাভ, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন চৌধুরী, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এদিকে মুজিবুল হককে অভিনন্দন জানাতে চৌদ্দগ্রাম থেকে দলের শত শত নেতা-কর্মী বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় ছুটে যান।