কুমিল্লা অঞ্চলের উত্সব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সবের কুমিল্লা অঞ্চলের উত্সব আজ শুক্রবার। সকাল নয়টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে এই উত্সবে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ১০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২৪২ জন শিক্ষার্থী অংশ নেবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় উত্সবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো।