কুমিল্লা অঞ্চলের উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর আঞ্চলিক পর্যায়ের উৎসব অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। কুমিল্লা জিলা স্কুল মাঠে সকাল সাড়ে আটটায় উৎসব শুরু হবে। এতে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেবে।আয়োজকেরা জানান, এরই মধ্যে উৎসবের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চারটি শাখায় তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেবে।উৎসবে প্রবীণ গণিতবিদ খোদাদাত খান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কম্পিউটার বিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল হাকিম, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস, কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ভৌমিক, কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।উৎসব সফল করার জন্য এরই মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট একটি উৎসব কমিটি গঠন করা হয়েছে।