কুমিল্লা অঞ্চলের গণিত উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো কুমিল্লা অঞ্চলের গণিত উৎসব আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। সকাল নয়টায় কুমিল্লা জিলা স্কুলমাঠে উৎসবের উদ্বোধন করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।
দিনব্যাপী উৎসবে কুমিল্লা ও চাঁদপুর জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।