কুমিল্লা অঞ্চলের নাম নিবন্ধন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো কুমিল্লা অঞ্চলের গণিত উৎসব-২০১১-এর জন্য নাম নিবন্ধন আজ রোববার থেকে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কুমিল্লা শহরের কান্দিরপাড়ের কাজী অহিদুজ্জামান ম্যানশনের তৃতীয় তলার প্রথম আলো কুমিল্লা কার্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ বছর সব মিলিয়ে এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করতে পারবে। কুমিল্লা অঞ্চলের গণিত উৎসবে কুমিল্লা জেলা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। উৎসব সম্পর্কে যেকোনো তথ্যের জন্য প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ের টেলিফোন: ০৮১-৭৩০৩৩ বা মহিউদ্দিন লিটন (০১৭১৭১৪৭৩৭৬), নূরুল হক বিপ্লবের (০১৯২১৫০৭০৫০) সঙ্গে যোগাযোগ করা যাবে। একই সঙ্গে প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের (০১৭১১১৮১৩৭৭) চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ (০১৭১৩১০৩৮৭১), ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ওয়ালিদ শিকদার (০১৭১১৩৫৭৫২২), নোয়াখালী প্রতিনিধি এফ এ এম মাহবুবুর রহমান (০১৭১২২৪০২৯৭) ও লক্ষ্মীপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমের (০১৭১৩১০৩৬৫৭) সঙ্গে যোগাযোগ করা যাবে।