কুমিল্লা ও কোম্পানীগঞ্জে বিএনপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করে গত রোববার রাতে পুলিশ মামলা করেছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ এনে কুমিল্লা দক্ষিণ জেলার ৩২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন দ্রুত বিচার আইনে মামলাটি করেন। অন্যদিকে রোববার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কারাগারে পাঠানোর পর পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগ এনে কোম্পানীগঞ্জ থানার এসআই শিশির কুমার বিশ্বাস বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ ২৯৫ নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা করেন।কুমিল্লা কোতোয়ালি থানায় করা মামলার আসামিদের মধ্যে রয়েছেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফজলুল হক, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।নোয়াখালীর কোম্পানীগঞ্জে দায়ের করা মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাত আসামি। রোববার রাতে মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।