কুমিল্লা ও ফরিদপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার সেলিম হোসেন ফল ঘোষণা করেন।নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন সভাপতি কাজী নাজমুস সাদাত, সহসভাপতি মো. আবদুল মালেক ভূঁইয়া ও সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. তারেক আবদুল্লাহ, সহসাধারণ সম্পাদক মো. মমিনুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. সুলতান আহমেদ, লাইব্রেরি সম্পাদক কাজী জসিম উদ্দিন, আমোদ-প্রমোদ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য যথাক্রমে আক্তার হোসেন, অমিত কুমার সিংহ, ফেরদৌসী বেগম, মোহাম্মদ শাহ আলম, নূরুল আমিন ভূঁইয়া ও তাজুল ইসলাম। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন নেয়ামত উল্লাহ চৌধুরী, হালিমা বেগম ও সদস্য সঞ্জয় কুমার সরকার।এদিকে ফরিদপুর আইনজীবী সমিতির নির্বাচনে মাসুদুর রহমান ও আবদুস সামাদ মিয়া সহসভাপতি, জালালউদ্দীন মিয়া সহসাধারণ সম্পাদক (অর্থ), দেলোয়ার হোসেন সহসাধারণ সম্পাদক (বই), মোস্তফা জামান সহসাধারণ সম্পাদক (সংস্কৃতি ও আপ্যায়ন) ও মো. জয়নুল আবেদীন মিয়া নিরীক্ষক পদে নির্বাচিত হয়েছেন।