কুমিল্লা ও ময়মনসিংহে ২৪ শিক্ষককে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল শনিবার কুমিল্লা গণিত ক্লাবের উদ্যোগে ২০ গুণী শিক্ষককে ও ময়মনসিংহ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি চার শিক্ষককে সম্মাননা দিয়েছে।
কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি কুণ্ডু গোপীদাসের সভাপতিত্বে সকাল ১০টায় নগরের কান্দিরপাড়ের টাউন হলের সম্মেলনকক্ষে শিক্ষকদের ওই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গণিতবিদ মো. আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন, কুমিল্লা গণিত ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর খান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আফসার উদ্দিন ও নারীনেত্রী দিলনাশি মোহসেন।
সম্মাননা প্রাপ্ত ২০ শিক্ষক হলেন আমীর আলী চৌধুরী, শেখর রঞ্জন সাহা, এ কে এম আছাদুজ্জামান, শান্তিরঞ্জন ভৌমিক, কাজী মুজিবুর রহমান, মোহাম্মদ হারুনুর রশীদ, মীর হারুন-উর-রশীদ, মুহম্মদ শফিকুর রহমান, জহিরুল হক, আলী হোসেন চৌধুরী, মনজুর কাদের, হাসান ইমাম মজুমদার, এহতেশাম হায়দার চৌধুরী, মো. নিজামুল করিম, সেলিম রেজা, মো. মাকসুদুল আজম, ফেরদৌস আরা, সুবীরকুমার চক্রবর্তী (মরণোত্তর), স্বপ্না রায় (মরণোত্তর) ও হরিধন দাস (মরণোত্তর)।
আবদুস সাত্তার জানান, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও জবাবদিহি নিয়ে দীর্ঘদিন থেকেই আন্দোলন হচ্ছে। এর পরও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষকেরা পাঠদানের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখছেন।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে গঠিত ময়মনসিংহ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি সকালে বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) মিলনায়তনে চার শিক্ষককে সমঞ্চাননা দেয়। সমঞ্চাননা প্রাপ্ত শিক্ষকেরা হলেন যতীন সরকার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষক মো. শামসুর রহমান, দেওয়ানগঞ্জের এ কে মেরোরিয়াল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা ও ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এ আই এম মোফাখ্খারুল ইসলাম (মরণোত্তর)। সমঞ্চাননা প্রাপ্ত প্রত্যেক শিক্ষককে একটি করে ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে যতীন সরকার বলেন, ‘ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতাম। শিক্ষক হতে পারাটা আমার জীবনের পরম পাওয়া। একজন আদর্শ শিক্ষককে সারা জীবন শিক্ষার্থী হয়েই থাকতে হয়। তাহলেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আবদুল হক তালুকদার, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক নাজমুল হাসান খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন ও ময়মনসিংহ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম।