কুমিল্লা কচি-কাঁচার মেলার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি–কাঁচার মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল নগরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো
কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি–কাঁচার মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল নগরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

গৌরবের ৫০ বছর উপলক্ষে কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার উদ্যোগে গতকাল শুক্রবার নগরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
সকাল সাড়ে নয়টায় ফরিদা বিদ্যায়তন মাঠ থেকে ওই শোভাযাত্রা বের হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা অংশ নেন।
এদিকে সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকেল সাড়ে চারটায় নগরের বীরচন্দ্রনগর মিলনায়তনে সুধী সমাবেশ হয়। এতে সংগঠনের ৬০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।