কুমিল্লা ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
কুমিল্লা ক্লাবের ২০১২-১৩ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন আরফানুল হক। গত শুক্রবার রাত ১২টায় ওই ফল ঘোষণা করা হয়। ওই দিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এতে ৪৫৩ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোট দেন।কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন: সহসভাপতি হাসান ইমাম মজুমদার, সাইফুল ইসলাম ও নেয়ামুল হকু, সহসাধারণ সম্পাদক আবদুল হান্নান, কোষাধ্যক্ষ কাজী রেজাউল করিমু, ক্রীড়া সম্পাদক মহিবুস সামাদ, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক রফিকুল ইসলাম, কল্যাণ সম্পাদক তপন সেনগুপ্ত, সদস্য-বদরুল হুদা, জামাল হোসেন খন্দকার, শাহজাহান চৌধুরী, শাহআলম মজুমদার, আলী মনসুর ফারুক, মেহেদী হোসেন শাকিল, আবদুল মান্নান ও মাহাবুব আলম বাবু।কুমিল্লা ক্লাবের সভাপতি (পদাধিকারবলে) কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ওই ফল ঘোষণা করেন।