কুমিল্লা জিলা স্কুলের ১৭৫তম বর্ষপূর্তি উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জিলা স্কুলের ১৭৫তম বর্ষপূর্তি উৎসব পালিত হবে আজ শুক্রবার। সকাল নয়টায় বিদ্যালয়ের ১৯৪২ ব্যাচের কৃতী শিক্ষার্থী মো. আবদুর রশীদ এর উদ্বোধন করবেন।উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান।গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জিলা স্কুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আবদুর রউফ, নাজমুল হাসান, সৈয়দ আহমেদ ফারুক, গোলাম ফারুক, আবু আয়ুব হামিদ, শাহ মো. সেলিম, মহিবুস সামাদ ও অশোক বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।প্রসঙ্গত, ১৮৩৭ সালের ২০ জুলাই কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়।