কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১০-২০১১ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়ী হয়েছে। অন্যদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ সাতটি পদে জয়ী হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাচনের ফল ঘোষণা করেন কমিশনার সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মো. ইউসুফ আলী ও সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জহিরুল ইসলাম বিজয়ী হন।