কুমিল্লা জেলায় ভোটার বেড়েছে তিন লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলায় ভোটার বেড়েছে তিন লাখ ১৭ হাজার ৩৫৯ জন। জেলার ১৬টি উপজেলায় গড়ে ১০ দশমিক ৪ শতাংশ ভোটার বেড়েছে। এর মধ্যে মুরাদনগর উপজেলায় সর্বোচ্চ বেড়েছে ৩৪ হাজার ৪৩ জন। মেঘনা উপজেলায় বেড়েছে সর্বনিম্ন আট হাজার ৭২৬ জন। তবে মেঘনায় ভোটার বৃদ্ধির হার ১২ দশমিক ৮ শতাংশ। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, কুমিল্লার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে বর্তমানে ভোটারসংখ্যা ৩০ লাখ ৫১ হাজার ৫২৭ জন। ভোটার তালিকা হালনাগাদ শেষে খসড়া তালিকায় ওই তথ্য পাওয়া গেছে। হালনাগাদে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এবার নতুন করে পুরুষ ভোটার বেড়েছে দুই লাখ নয় হাজার ৮৩৪ জন। নারী ভোটার বেড়েছে এক লাখ সাত হাজার ৫২৫ জন।