কুমিল্লা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার গতকাল শনিবারের খেলায় জয়লাভ করেছে কুমিল্লা জেলা দল। তারা ৩-১ গোলে হারিয়েছে খাগড়াছড়ি জেলা দলকে। বিজয়ী দলের চিকা একটি ও সাব্বির হোসেন দুটি গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন খাগড়াছড়ি জেলা দলের কুনাল ত্রিপুরা। পুরস্কার বিতরণ করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম মামুনুর রশিদ, নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাদেক আকরাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ।