কুমিল্লা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার গতকাল বুধবারের খেলায় জয়লাভ করেছে কুমিল্লা জেলা দল। তারা ১-০ গোলে হারিয়েছে ফেনী জেলা দলকে। বিজয়ী দলের বিদেশি খেলোয়াড় নেপোলি গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের সুমন। পুরস্কার বিতরণ করেন নোয়াখালীর সাবেক কৃতী খেলোয়াড় সজল রক্ষিত, সুবর্ণচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাবেক ফুটবলার জহির উদ্দিন।