কুমিল্লা থেকে ঢাকাগামী বিআরটিসির ১০ এসি বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা থেকে ঢাকাগামী বিআরটিসির ১০ এসি বাসের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় নগরের ধর্মপুর এলাকায় বিআরটিসি কাউন্টারে ওই বাসের উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক নাসির উদ্দিন আহমেদ, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজিদ ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ।