কুমিল্লা নগর সাত ঘণ্টা অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে বৈদ্যুতিক লাইনে গাছ পড়ার কারণে কুমিল্লা নগরের বাসিন্দারা সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত দুইটা পর্যন্ত নগরের কোনো এলাকায় বিদ্যুৎ ছিল না। এতে করে নগরবাসী ভোগান্তিতে পড়েন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় হঠাৎ করে কুমিল্লা নগরের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। সেই সঙ্গে বৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী ওই ঝড়-বৃষ্টিতে পৌর উদ্যান, সুজানগর, মেডিকেল কলেজ এলাকা, কুচাইতলি, চাপাপুর এলাকায় বেশ কয়েকটি গাছ উপড়ে বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে। এ ছাড়া বাগিচাগাঁও এলাকায় জেলা পরিষদ মার্কেটের ওপরের বিলবোর্ড ভেঙে পড়ে। ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান প্রকৌশলী অনুপ কুমার দাসগুপ্ত বলেন, ‘ঝড় ও বৃষ্টি থামার পর আমরা বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ শুরু করি। লোকবল যথেষ্টই ছিল। অন্ধকারে কাজ করতে একটু সময় লেগেছে।’