কুমিল্লা নগরের নয়টি স্থানে ১৮ ক্যামেরা স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজট, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার থেকে কুমিল্লা নগরের ছয়টি স্থানে ১৮টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে নগরের কান্দিরপাড়, শাসনগাছা, টমছমব্রিজ, মনোহরপুরের হোটেল সালাউদ্দিন মোড়, ফৌজদারি মোড় ও ছাতিপট্টি এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের দপ্তরে বসে নগরের বিভিন্ন এলাকার দৃশ্য ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছেন। রাতের বেলায়ও সেটি মনিটরিং করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী তাঁর দপ্তরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, নগরের যানজট ঠেকানোর জন্য ওই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদ উপলক্ষে চুরি, ছিনতাই ঠেকাতে ওই ক্যামেরা বিশেষভাবে কাজে লাগবে।