কুমিল্লা পৌরসভার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটেশন কার্যক্রমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা পৌরসভার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন-ব্যবস্থার উন্নয়নে গতকাল বুধবার একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শহরের তেলিয়া পুকুরপাড় এলাকার লুৎফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন কোমল পানীয় কোকাকোলার দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল এঞ্জেল রুজ।কোকাকোলা ফারইস্ট লিমিটেড ও ইউএন হ্যাবিট্যাটের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা আহ্ছানিয়া মিশন। এতে কারিগরি সহযোগিতা করছে কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশ। প্রকল্পের সমন্বয় ও বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে আরবান পার্টনারশিপ ফর পভার্টি রিডাকশন (ইউপিপিআর)।বিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা পৌরসভার মেয়র মো. মনিরুল হক।