কুমিল্লা বিশ্ববিদ্যালয় অচল শিক্ষকদের আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-সমর্থক শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের আন্দোলনের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অচল হয়ে পড়ছে। প্রশাসনিক কর্মযজ্ঞের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। গতকাল বৃহস্পতিবারও প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা থাকায় উপাচার্য, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর বন্ধ ছিল।তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস ফরম তৈরির কাজে কিছুক্ষণের জন্য কোষাধ্যক্ষের কার্যালয় ও হিসাব শাখা খুলে দেওয়া হয়। পরে আবার তালা দেওয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক জোট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জি এম মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ ও শাস্তি দাবি করেছে। একই সঙ্গে কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ গোলাম মাওলার সাময়িক অব্যাহতি তুলে নেওয়ার দাবি জানিয়ে উপাচার্যকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।