কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস নানা আয়োজনে পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, মতবিনিময়, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় নানা সাজে।সকাল সাড়ে নয়টায় ‘আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের প্রত্যয়’ এ স্লোগান নিয়ে আয়োজিত দিবসে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুমিল্লার ময়নামতি জাদুঘর এলাকা ঘুরে এসে বিশ্ববিদ্যালয় এলাকায় এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন কুমিল্লায় ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ছাত্র উপদেষ্টা মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া, ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সৈয়দুর রহমান, প্রথম ব্যাচের শিক্ষার্থী আল আমিন ও মাহমুদুর রহমান।