কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।
সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ২০০৭ সালের সাতটি বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়।