কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে ১৭৮ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোট দেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত একটানা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ওই নির্বাচন হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় ওই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কাইসার ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাহেদুর রহমান। 

বিজয়ীরা হলেন সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু তাহের, সহসভাপতি পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ পদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান, কার্যকরী সদস্য পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস মিয়া ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীমুল ইসলাম। 
শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদের নীল দলকে ঠেকাতে বিদ্রোহী নীল দলের আরেকটি প্যানেল আংশিক ১৩টি পদে এবং বিএনপি সমর্থিত সাদা দল চারটি পদে নির্বাচনে অংশ নেয়। নীল দলের বিদ্রোহী পক্ষ বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দলকে সহসভাপতির একটি এবং সদস্যের একটি পদ ছাড় দেয়। এ প্যানেল ওই দুটি পদে কোনো প্রার্থী দেয়নি। বিএনপি ও জামায়াতের সঙ্গে আঁতাত করেও বিদ্রোহী পক্ষ নির্বাচনে জিততে পারেনি।’