কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত শনিবার রাত ১২টায় ওই ফল প্রকাশিত হয়। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd-তে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) দলিলুর রহমান জানান, মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৬, ২৭ ও ২৮ নভেম্বর নেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। আসন শূন্য থাকা সাপেক্ষে বিভিন্ন ইউনিটের অপেক্ষমাণ শিক্ষার্থীদের মধ্য থেকে যাঁদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে, তাঁদের তালিকা আগামী ১২ ডিসেম্বর প্রকাশ করা হবে। তাঁদের সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর নেওয়া হবে।এ বছর ১৪টি বিভাগে মেধাক্রমে ৬৬৫ জন, বিভিন্ন কোটায় ৩৫ জনসহ ৭০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য শিক্ষার্থীদের চার কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র এবং কোটায় ভর্তি-ইচ্ছুকদের ক্ষেত্রে কোটাসংক্রান্ত মূল সনদপত্র আনতে হবে।গত শুক্রবার ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।