কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবার মুঠোফোনের মাধ্যমে ভর্তি-প্রক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বছর মুঠোফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষার সব কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানের সভাপতিত্বে বিভাগীয় প্রধানদের এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (.িপড়ঁ.ধপ.নফ) মাধ্যমে শিগগিরই জানানো হবে।