কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাসকে চার বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি তাঁকে ওই পদে নিয়োগ দেন। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, ‘চিঠি পেয়েছি। উপাচার্য মহোদয়ের সঙ্গে আলাপ করে শিগগিরই যোগদান করব।’