প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপাচার্য মো. আলী আশরাফ এ কথা বলেন। নতুন বিভাগ দুটি নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১৯। ২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়।