কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষার ফল গতকাল শনিবার রাত ১০টায় প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এক দিনের মধ্যে ওই ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) পাওয়া যাবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) দলিলুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এর আগেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করেছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেন, ‘প্রযুক্তির কল্যাণে দ্রুত সময়ের মধ্যে আমরা ফল প্রকাশ করেছি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও তাঁদের পরিবারের সদস্যরা চিন্তামুক্ত থাকবেন।’