কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম পূরণের সময় বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মুঠোফোন টেলিটকের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, গত ৫ সেপ্টেম্বর থেকে গতকাল শনিবার পূর্বঘোষিত সময় অনুযায়ী ২০ হাজার ৫০০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। কম আবেদন পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।নতুন শিক্ষাবর্ষে ১৪টি বিভাগে ৭০০ আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। আগামী ১৫ ও ১৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত তথ্যাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.cou.ac.bd তে।