কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের চাকরিবিধি প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো তাঁরা কর্মবিরতি পালন করেন। একই সঙ্গে সমিতির নেতারা দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অন্য দাবিগুলো হলো পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বণ্টন নীতিমালা ও নতুন শিক্ষাবর্ষের ক্লাস দ্রুত শুরু করা। এসব দাবিতে গত রোববার থেকে শিক্ষক সমিতির নানান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ রয়েছে।শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পাঁচ দফা দাবি নিয়ে একাধিকবার বৈঠক হয়। ওই বৈঠকে চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।’