কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থীর ওপর আরেক দল শিক্ষার্থীর হামলার ঘটনায় নয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেনকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়। তাঁদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে ছাত্রলীগের সমর্থক দাবিদার নেতাকর্মীরা শিক্ষার্থীদের বহনকারী বাস আটকে রাখার কারণে দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র মঈনউদ্দিন সফিকুর রহমান চিশতী ও তাঁর কিছু সমর্থকের সঙ্গে গতকাল মঙ্গলবার প্রক্টরিয়াল কমিটি বৈঠক করে। সেখানে তাঁদের বাসগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। তবে আন্দোলনকারীরা বলেছেন, হামলাকারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত তাঁরা বাসগুলো চলতে দেবেন না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম শেখ প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরিয়াল বডির কথা হয়েছে।