কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। ছবি: সংগৃহীত

প্রতিবছর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’ মনোনীত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা হলেন এআইএস বিভাগের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা (৩.৮৮), আইসিটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান (৩.৯৬), অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ধীমান বসু (৩.৭৬), বাংলা বিভাগের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস (৩.৪৪) এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি (৩.৯৩)।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান–সংক্রান্ত নীতিমালার আলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে ইউজিসি। দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে প্রথম স্থান অর্জনকারী ১৭২ কৃতী শিক্ষার্থীর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।